মুচলেকায় মুক্ত ভুয়া সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করায় আতিক হাসান (২৪) নামের এক যুবককে আটকের পর মুচলেকা ও ক্ষমা চাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর বাবু বলেন, গতকাল দুপুরে সগুনা ইউনিয়নের লালুয়ামঝিড়া গ্রামের ওই যুবক সাংবাদিক পরিচয়ে তাঁর সঙ্গে দেখা করে বিদ্যালয়ে নানা অনিয়মের কথা বলে চাঁদা দাবি করেন। আতিকের কথাবার্তায় সন্দেহ হলে গ্রামের লোকজন তাঁকে আটক করে পুলিশে দেন।