মুজিবনগরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার-সংলগ্ন একটি আমবাগান থেকে সুরেখা খাতুন (৩৬) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সুরেখা খাতুন মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের মৃত আসান আলীর মেয়ে। সুরেখা ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।
থানা-পুলিশ ও স্থা্নীয় বাসিন্দা সূত্র জানায়, সকালে স্থানীয় লোকজন কেদারগঞ্জ বাজার-সংলগ্ন আবুল হোসেনের আমবাগানের একটি গাছে গলায় ওড়না প্যাঁচানো এক নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাছ থেকে নামিয়ে লাশের সুরতহাল করে ও ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে জানতে চাইলে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন গত শুত্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারেশুক্রবারই থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।