মুঠোফোনে ফাঁদ, দুই প্রতারক গ্রেপ্তার
প্রথমে চক্রটি খোঁজ নেয়, এলাকার কার স্বজন বাড়ির বাইরে আছেন। এরপর অচেনা নম্বর থেকে ওই পরিবারের কোনো সদস্যকে ফোন দেন। পরিচয় দেন কখনো পুলিশের কর্মকর্তা আবার কখনো চিকিৎসক। বলেন, ‘আপনার ওমুক হাসপাতালে। জরুরি অস্ত্রোপচার করা না হলে বাঁচানো যাবে না। দ্রুত বিকাশে টাকা পাঠান।’ এভাবে ফাঁদ পেতে প্রতারক চক্রটি হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা।
মুঠোফোনে প্রতারণার ফাঁদ পেতে মানুষের কাছ থেকে এভাবে অর্থ হাতানোর স্বীকারোক্তি দিয়েছেন বগুড়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে আটক সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্য জাকির হোসেন (২১) ও মুসা মিয়া (২২)। গতকাল রোববার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কামরুজ্জামানের আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন তাঁরা।
পিবিআই বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন বলেন, গত ২৬ মার্চ বগুড়ার জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির মুঠোফোনে ফোন দিয়ে প্রতারক চক্রটির তাঁর ছেলে হাসপাতালে ভর্তি বলে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর পর জাহাঙ্গীর আলম বিষয়টি বুঝতে পারেন। ৩১ মার্চ তিনি বগুড়া প্রতারক চক্রকে শনাক্ত এবং গ্রেপ্তার করা সম্ভব হয়।