মুঠোফোন কোম্পানির যন্ত্র লুট, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় একটি মুঠোফোন কোম্পানির যন্ত্র লুটের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে চকরিয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়নাল আবেদিন, জসিম উদ্দিন ও মো. ছুট্টো। চকরিয়া থানা সূত্র জানায়, ২৫ আগস্ট সন্ধ্যায় মুঠোফোন কোম্পানি রবির যন্ত্রাংশ বহনকারী একটি গাড়ি চকরিয়া পৌর শহরের সওজ বাংলোর সামনে বিকল হয়ে যায়। চালক জাকির হোসেন গাড়িটি মেরামত করার সময় ছোরার ভয় দেখিয়ে তিনজন রবির টাওয়ারে ব্যবহৃত একটি যন্ত্র লুট করে নিয়ে যান।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।