মুঠোফোন চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭১ টিভির পটুয়াখালী প্রতিনিধি আহসানুল কবিরের শহরের নবাবপাড়ার বাসায় গত শুক্রবার রাতে চুরি হয়েছে। চোরেরা সাংবাদিকের তিনটি মুঠোফোন নিয়ে গেছে। আহসানুল কবির জানান, প্রতিদিনের মতো তিনি রাতে বাসায় ঘুমাতে গিয়ে মাথার বালিশের পাশে তাঁর ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি জে-৫সহ তিনটি মুঠোফোন রাখেন। গতকাল শনিবার ভোররাতে ঘুম ভাঙলে তাঁর কক্ষের পেছনের জানালা খোলা দেখতে পান। এ সময় বালিশের পাশে হাত দিলে মুঠোফোন তিনটি চুরির বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় গতকাল তিনি পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।