মুঠোফোন ‘চোরাকারবারি চক্রের’ সাত সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে মুঠোফোন চোরাকারবারি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের অনেক অনিবন্ধিত মুঠোফোন জব্দ করার কথাও জানানো হয়েছে।
এ বিষয়ে জানাতে আজ বুধবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে বলে র্যাব-৪–এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।