মুঠোফোন জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে ৪১টি মুঠোফোন জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার এসএসসির গণিত পরীক্ষার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিক্ষক ও পরীক্ষার্থীদের কাছ থেকে ওই মুঠোফোন জব্দ করেন। ইউএনও আলমগীর হোসেন জানান, পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ। ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে ১৪ জন শিক্ষক ও দুজন পরীক্ষার্থী এবং কে এম কলেজ কেন্দ্র থেকে সাতজন শিক্ষক ও ১৮ জন পরীক্ষার্থীর কাছে ওই ৪১টি মুঠোফোন জব্দ করা হয়।