প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় এসএসসি ও দাখিল পরীক্ষার দুটি কেন্দ্রের ১৫ জন কক্ষ পরিদর্শকের মুঠোফোন জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গতকাল শনিবার পরীক্ষা চলাকালে উপজেলার বটতলী এস এম আউলিয়া উচ্চবিদ্যালয়ের এসএসসির পরীক্ষা কেন্দ্র থেকে সাতজন ও চারপীর আউলিয়া মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে আটজন কক্ষ পরিদর্শকের মুঠোফোন জব্দ করা হয়। তাঁরা পকেটে মুঠোফোন নিয়ে দায়িত্ব পালন করছিলেন। আনোয়ারার ইউএনও মুফিদুল আলম জানান, পরীক্ষাকেন্দ্রে কক্ষ পরিদর্শকদের মুঠোফোন সঙ্গে না রাখার জন্য বলা হয়েছিল। তাঁরা না নির্দেশ না মানায় মুঠোফোন জব্দ করা হয়েছে।