মুঠোফোনে প্রতারণা, পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে প্রতারণার ঘটনায় রাজবাড়ীর সদর উপজেলার পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাওছার মোল্লা, আরিফ মোল্লা, রাজীব মোল্লা, খন্দকার মইনুল ইসলাম ও রবিউল ইসলাম। রবিউলের বাড়ি বসন্তপুর ইউনিয়নের কৈজুরী গ্রামে। অন্য চারজনের বাড়ি রাজাপুর গ্রামে।

মুঠোফোনে জানতে চাইলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া প্রথমআলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই পাঁচজনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রুনালী বেগমের স্বামী রাশেদ খান বাদী হয়ে থানায় মামলা করেছেন।