মুদি দোকানে মাদক, গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলায় এক মুদির দোকান থেকে নেশাজাতীয় ৭২টি অ্যালকোহলের বোতল উদ্ধার করেছে পুলিশ। দোকানি আবদুর রহমানকে (৭০) গ্রেপ্তার করে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি বিষ্ণুপুর গ্রামে।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মাসুদ আলী বলেন, খালগ্রাম বাজারের ব্যবসায়ী আবদুর রহমানের মুদির দোকান থেকে শনিবার রাতে মাদক উদ্ধার করা হয়।