প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সান্তাহার শহরের স্টেশন রোড এলাকায় গত সোমবার দিবাগত রাতে একটি মুদি দোকানের দেয়াল কেটে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা গেছে, শহরের আলিশান আবাসিক হোটেলের কক্ষের দেয়ালের ওপাশেই মুদি দোকানটির অবস্থান। রাতের কোনো একসময় সংঘবদ্ধ চোরেরা আবাসিক হোটেলের দেয়াল কেটে মুদি দোকানে ঢুকে ২৫ হাজার টাকা মূল্যের সিগারেট, প্রসাধনপণ্যসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে যায়। দোকান মালিক আজাহার হোসেন বলেন, এ ঘটনায় সান্তাহার টাউন পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে। ফাঁড়ির টিএসআই মুক্তি মাহমুদ বলেন, চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে আবাসিক হোটেলের ব্যবস্থাপক বাবলা মিয়াকে আটক করা হয়েছে।