মুদ্রা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল তল্লাশিচৌকিতে ৮০ লাখ টাকা দামের চারটি দেশের বিভিন্ন মুদ্রা জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বেনাপোল কাস্টমের শুল্ক গোয়েন্দা সদস্যরা এ মুদ্রা জব্দ করেন। বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, পাসপোর্টের মাধ্যমে সকালে এক ব্যক্তি বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরেন। এ সময় তাঁর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৯৪ হাজার ৬৪৯ মার্কিন ডলার, ৫ হাজার কানাডীয় ডলার, ৩ লাখ ৫৩ ভারতীয় রুপি ও ২ রিঙ্গিত মালয়েশিয়ার মুদ্রা উদ্ধার করা হয়। কিন্তু ওই ব্যক্তিকে আটক করা যায়নি বলে শুল্ক কর্মকর্তাদের দাবি। মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে।