মুন্সিগঞ্জে ইউপি সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সালেহা বেগমকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার টরকী গ্রামের হোসেন মৃধা (৩৬) হত্যাকাণ্ডের ঘটনায় সালেহাকে গ্রেপ্তার করা হয়েছে। সালেহা চরকেওয়ার ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সদস্য।
এর আগে গত রোববার রাতে হোসেনের ভাই হাসান মৃধা বাদী হয়ে রহমত উল্লাহকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন হোসেন মৃধা। এ সময় বাদীপক্ষের লোকজন মুন্সিগঞ্জ পৌরসভার পাচঘড়িয়াকান্দি এলাকায় তাঁকে গুলি করে ও রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে।
সদর থানার এসআই শফিকুল ইসলাম জানান, হোসেন মৃধা হত্যা মামলার আসামি সালেহা।