মুন্সিগঞ্জে এক ব্যক্তি খুন স্ত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকায় গত শনিবার রাতে নাজিম উদ্দিন দেওয়ান (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। নাজিমকে তাঁর স্ত্রী নিলা বেগম খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিলাকে আটক করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এক যুগ আগে মাঠপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে দিনমজুর নাজিম উদ্দিনের সঙ্গে উপজেলার পঞ্চসার ইউনিয়নের জয়নাল আবেদীনের মেয়ে নিলার বিয়ে হয়। তাঁদের ১১ বছরের এক ছেলে ও আট বছরের একটি মেয়ে রয়েছে।
নিহত ব্যক্তির ভাই জাহাঙ্গীর হোসেন জানান, তাঁর ভাইয়ের সঙ্গে নিলার প্রায়ই ঝগড়া হতো। পরে তিনি (জাহাঙ্গীর) জানতে পারেন, নিলার সঙ্গে অন্য এক ব্যক্তির অনৈতিক সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে ওই ঝগড়া হয়। শনিবার রাতেও দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এতে অভিমানে নাজিম পৃথক বিছানায় ঘুমিয়ে থাকেন। নিলা রাতের কোনো একসময় নাজিমকে শ্বাসরোধে হত্যা করেন। গতকাল রোববার সকালে নিলা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁরা (নাজিমের পরিবারের লোকজন) নাজিমের লাশ দেখতে পান। তাঁদের কাছ থেকে এলাকাবাসী ঘটনা জানার পর নিলাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে নাজিমের লাশ উদ্ধার করে। একই সঙ্গে নিলাকে আটক করে থানায় নিয়ে যায়।