মুন্সিগঞ্জে গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে মো. জনি (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার মুন্সিগঞ্জ পৌরসভার পাঁচঘড়িয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত জনির বাড়ি পাঁচঘড়িয়াকান্দি এলাকায়। বাবার নাম মনির ব্যাপারী। গুলিতে আহত মানিক ও কালু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, গত ডিসেম্বর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পরাজিত কাউন্সিলর প্রার্থী ওয়াহিদুজ্জামান বাবুলের সঙ্গে বিজয়ী কাউন্সিলর জাকির হোসেনের দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলে। একপর্যায়ে গুলিতে মো. জনি আহত হন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ ভূঁইয়া জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ পুলিশি টহল জোরদার করা হয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে।