মুন্সিগঞ্জে যুবলীগ ছাত্রদল নেতাসহ ১২ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক ব্যবসার অভিযোগে গত শুক্রবার যুবলীগ ও ছাত্রদলের নেতাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক ব্যবসায়ী জাহিদ হাসানের মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। এ ঘটনায় গতকাল শনিবার মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার রামপাল ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ কবির, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহরিয়ার হোসেন, রামপাল ইউনিয়নের পশ্চিম দেওসার এলাকার মহসিন মোল্লা, উত্তরকাজী কসবা এলাকার মো. আলী মুন্সী, দালালপাড়া এলাকার মামুন মণ্ডল, সিপাহীপাড়া এলাকার শাহীন হোসেন, জালাল ব্যাপারী, বল্লালবাড়ি এলাকার সানি ভূঁইয়া, শাঁখারীবাজার এলাকার আবদুর রহমান মোল্লা, মীরকাদিম পৌরসভার দর্গাবাড়ি এলাকার কবির আহমেদ, পঞ্চসার ইউনিয়নের সরদারপাড়া এলাকার সাহাবুদ্দিন পোদ্দার ও মালিরপাথর এলাকার মনির হোসেন।
সদর উপজেলা যুবলীগের সভাপতি বাদল রহমান বলেন, মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে রাশেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।