মুন্সিগঞ্জে ১৭০ কেজি কারেন্ট জাল জব্দ, কারখানা সিলগালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চাসার ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত ১৭০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। পাশাপাশি দুটি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা ও একটি কারখানাকে সিলগালা করা হয়েছে।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের মুক্তারপুরে বিসিক শিল্পনগরী এলাকায় ইক্বরা ও খান নামের কারেন্ট জাল তৈরির দুটি কারখানায় এই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অবৈধ কারেন্ট জাল তৈরির খবর পেয়ে আদালতের নির্বাহী হাকিম আল আমিনের নেতৃত্বে কারখানা দুটিতে অভিযান চালানো হয়। এ সময় কারখানা দুটি থেকে ১৭০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করেন আদালত। অবৈধ কারেন্ট জাল তৈরির অভিযোগে দুটি কারখানার প্রতিটিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। আর খান নামের কারখানাটি সিলগালা করে দেন আদালত।