মুফতি হান্নানের ভাতিজা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান মুনশির ভাতিজা আবদুর রহমান মুনশিকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আটটার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কোটালীপাড়া থানার পুলিশ জানায়, আবদুর রহমান হিরণ গ্রামের রিয়াজুল হকের ছেলে। তিনি মুফতি হান্নানের চাচাতো ভাইয়ের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, আবদুর রহমান এলাকায় নাশকতা ঘটাতে পারেন—এমন আশঙ্কায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে কিছু জিহাদি বই ও লিফলেট পাওয়া গেছে। পরে রাতে থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন কুমার সরকার তাঁকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।