মুম্বাইয়ে 'বাংলাদেশি' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাই বিমানবন্দর থেকে গত বৃহস্পতিবার এক ‘বাংলাদেশি’ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সেখানকার ইন্ডিগো এয়ারলাইনসের একটি বিমানে বিমানবালাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার পিটিআইয়ের খবরে বলা হয়, কলকাতা-মুম্বাই ফ্লাইটের ওই বিমানে চারজন যাত্রী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মুঠোফোনে বিমানবালাদের ছবি তুলছিলেন। পরে তিনজনকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। অবশ্য একজন পালিয়ে যান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দুজনের মধ্যে একজন বাংলাদেশি। তাঁর নাম অসীম ভৌমিক।