মুড়ির বস্তায় ইয়াবা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মুড়ির বস্তার মধ্যে থেকে এক হাজার ৭০০ ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যাত্রীর নাম মো. ইলিয়াস (২৭)। তাঁর বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়।

কমলাপুর রেলওয়ে স্টেশন থানার পরিদর্শক আব্দুল মজিদের ভাষ্য, ইলিয়াস চট্টলা মেইল ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। গোপন খবরের ভিত্তিতে তাঁর সঙ্গে থাকা মালপত্র তল্লাশি করে পুলিশ। ইলিয়াসের সঙ্গে থাকা মুড়ির বস্তার মধ্যে এক হাজার ৭০০ ইয়াবা বড়ি পাওয়া যায়।

আব্দুল মজিদের তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইলিয়াস জানিয়েছেন, ঢাকার জুরাইনে একজনের কাছে তাঁর ইয়াবা বড়ি সরবরাহ করার কথা ছিল। রিমান্ডে নিলে আরও গডফাদারের নাম পাওয়া যাবে। ইলিয়াসের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তিনি জানান।