মূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা গত সোমবার পৌর এলাকার তাজুর মোড়ে একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে কষ্টিপাথরের গণেশ মূর্তি উদ্ধার করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই দোকানের মালিক শংকর কুমার সরকারকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুর রহিম জানান, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সদর থানায় মামলা করেছে। সদর থানার ওসি আবদুর রশিদ সরকার জানান, মূর্তিটি থানায় জমা দিয়েছে র‌্যাব। এ ছাড়া গতকাল মঙ্গলবার শংকর কুমারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।