মূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহারে অভিযান চালিয়ে গতকাল রোববার সাত কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। এ সময় মোজাহের আলী (৩৪) নামের একজনকে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার শালুকাকুড়ি গ্রামের বাসিন্দা। বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল বাহার জানান, ভারতে পাচারের জন্য কষ্টিপাথরের মূর্তির একটি চালান ধামইরহাট থেকে সাপাহার নিয়ে যাওয়া হচ্ছে, এমন গোপন সংবাদ বিজিবির কাছে ছিল। এই সংবাদের ভিত্তিতে তুলশীবাড়ী এলাকায় বেলা দুইটার দিকে একটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের তল্লাশি চালানো হয়। এ সময় মোজাহার আলীর হাতে থাকা ব্যাগ থেকে হনুমান আকৃতির সাত কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য সাড়ে সাত লাখ টাকা। এ ব্যাপারে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।