মূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মনিরবাগ গ্রাম থেকে গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে পুলিশ শতাধিক বছরের পুরোনো একটি মূর্তি উদ্ধার করেছে। পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে মনিরবাগ গ্রামের বাসিন্দা আবাদুল্লাহ মিয়ার বাড়ির নির্মাণকাজের জন্য খননকাজ করছিলেন সাত-আটজন শ্রমিক। এ সময় তাঁরা একটি মূর্তি দেখতে পান। খবর পেয়ে দুপুরে পুলিশ সেখানে গিয়ে মূর্তির একাংশ উদ্ধার করে। সন্ধ্যায় পুলিশ আবাদুল্লাহ মিয়ার শ্বশুর হোসেন মিয়ার বাড়ি থেকে মূর্তির অপর অংশ উদ্ধার করে। সরাইল থানার ওসি রূপক কুমার সাহা বলেন, শতাধিক বছরের পুরোনো মূর্তিটি কুমিল্লার ময়নামতি জাদুঘরে দু-এক দিনের মধ্যে হস্তান্তর করা হবে।