মূর্তি চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া থেকে তিনটি মূর্তি, একটি দানবাক্স ও কিছু জিনিস চুরি হয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটে। স্থানীয় ও আখড়ার সেবায়েতদের সূত্রে জানা গেছে, আখড়ায় দুজন সেবায়েত আছেন। গত সোমবার রাত ১২টার দিকে তাঁরা ঘুমিয়ে পড়েন। গতকাল ভোরে জেগে তাঁরা দেখতে পান, পিতলের তৈরি দুটি গোপাল ও একটি রাধাকৃষ্ণের মূর্তি, সামনে রাখা কাঠের দানবাক্স এবং পূজায় ব্যবহৃত পিতল ও কাঁসার জিনিসপত্র নেই। পরে তাঁরা বিষয়টি আখড়ার পরিচালনা কমিটির সদস্যদের জানান। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।