মূর্তি চুরির পর মন্দিরে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের রোয়াইল গ্রামের সেই মন্দির থেকে কালীমূর্তিটি চুরি হয়ে গেছে। গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা মূর্তি চুরির পর মন্দিরে তালা ঝুলিয়ে টিনের বেড়া দিয়ে আটকে দিয়েছে।
জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ কাজ করতে পারে বলে পূজারিরা অভিযোগ করেছেন। তাঁরা এ বিষয়ে প্রতিকার চেয়ে গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
মন্দির পরিচালনা কমিটির সদস্য গোপাল ঘোষ বলেন, মঙ্গলবার রাতের কোনো এক সময় মন্দির থেকে মূর্তি চুরির পর তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইজারা-সংক্রান্ত বিরোধের জের ধরে জালাল ও তাঁর লোকজন এ কাজ করে থাকতে পারেন।
মূর্তি চুরির অভিযোগ সম্পর্কে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বলেন, ওই মন্দিরসহ বেশ কিছু জমি ধামরাইয়ের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে জালাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ইজারা দেওয়া হয়েছে। এর পর থেকে তিনি ওই জমির দখলে রয়েছেন।