প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিসারকুল গ্রামের শ্রীশ্রী মঙ্গলচণ্ডীর মন্দিরের একটি মহাদেব মূর্তি গত শুক্রবার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাতে দুর্বৃত্তরা মন্দিরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মূর্তিটি ভাঙচুর করে মন্দিরের সামনের মাঠে ফেলে যায়। গতকাল সকালে স্থানীয় ব্যক্তিরা মন্দিরের মাঠে ভাঙা মূর্তি দেখে স্থানীয় প্রশাসন ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতাদের জানান। থানার ওসি মো. আবদুল জলিল বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’