মূর্তি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাতাইন গ্রামে কালীমন্দিরে কালী ও শিব ঠাকুরের মূর্তি ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মির্জাপুর ইউপির চেয়ারম্যান আবদুল মোনায়েম। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ইউএনও এ কে এম সরোয়ার জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক ফটিক চন্দ্র প্রামাণিক বলেন, বুধবার সন্ধ্যায় তিনি ওই দুটি মূর্তি ভালো দেখেছেন। গতকাল সকালে এসে দেখেন মূর্তি দুটির মাথা ও হাত ভেঙে ফেলা হয়েছে। কারা ভেঙেছে, তা তিনি নিশ্চিত হতে পারেননি।