মূর্তিসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা থেকে গত শুক্রবার একটি কষ্টিপাথরের মূর্তিসহ একজনকে আটক করেছে র্যাব। সিরাজগঞ্জ র্যাব-১২-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, খবর পেয়ে ওই দিন বিকেলে র্যাব-১২-এর লেফটেন্যান্ট কমান্ডার আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে একটি দল উপজেলার বিনসাড়া গ্রামের মো. আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ৬০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ পাশের বলভা গ্রামের নাসির উদ্দিনকে আটক করা হয়। এই মূর্তির মূল্য আনুমানিক আট কোটি টাকা। এ ঘটনায় র্যাব থানায় একটি মামলা করেছে।