প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলি থেকে গতকাল মঙ্গলবার ভোরে কষ্টিপাথরের মূর্তিসহ বাছিয়া খাতুন (৫৮) নামের এক নারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩ ব্যাটালিয়নের সদস্যরা। বাছিয়া উপজেলার চেংগ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী। বিজিবি ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খবির উদ্দিন সরকার বলেন, ভারতে পাচারের জন্য একটি মূর্তি বেলায়েতের বাড়িতে নিয়ে আসার খবর পায় বিজিবি। পরে অভিযান চালিয়ে বেলায়েতের ঘরের মেঝের মাটির নিচ থেকে মূর্তি উদ্ধার ও বাছিয়াকে আটক করা হয়।