প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় রাধা-কৃষ্ণের একটি ধাতব (কাঁসা) মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত শনিবার রাতে সদর উপজেলার আকন্দবাড়িয়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাজমুল হক (৩৫) ও শাহাজাহান (৩৫)। গোয়েন্দা পুলিশের এসআই খালিদ হাসান জানান, একটি মূর্তি পাচারকারী চক্রের সদস্যদের ধরতে জাল বিছানো হয়। একপর্যায়ে তাঁরা ক্রেতা সেজে মূর্তিটির দাম ৪০ লাখ টাকা বললে চক্রের সদস্যরা রাজি হয়ে যান। এরপর তাঁদের দেওয়া ঠিকানায় গিয়ে মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।