মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মৃতদেহটি পানিতে ডুবে যাওয়ার কারণে বিকৃত হয়ে গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকালে পৌর এলাকার ভান্ডাব গ্রামের আন্দার বিলের পানিতে নবজাতকের মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সকাল ১০টার দিকে ভালুকা মডেল থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। থানার ওসি বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।