মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার একডালা এলাকার একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নাটোর সদর থানা ও এলাকাবাসী সূত্র জানায়, এলাকাবাসী সকালে একডালা এলাকার বাবুল আক্তারের পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। যুবকের পরনে লুঙ্গি ও ছাই রঙের পাঞ্জাবি ছিল। সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, নিহত যুবককে কারা কেন হত্যা করেছে তা জানা সম্ভব হয়নি। তবে অনুসন্ধান চলছে। নাটোর প্রতিনিধি|