মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি মাগুরায় গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এনামুল কবিরকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে মাগুরার ভায়না বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এনামুল কবিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, সেনাবাহিনীর সার্জেন্ট (বরখাস্ত) এনামুল কবির মাগুরার শালিখা উপজেলার কাতলি গ্রামের ইমারত হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। কিন্তু তিনি পলাতক ছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁকে আজ সকালে শহরের ভায়না বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে।