মেঘনায় ছেলের হাতে বাবা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মেঘনা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তি তাঁর বাবাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রাধানগর ইউনিয়নের তালতলা গ্রামে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল আউয়াল (৬০)। এ ঘটনায় ছেলে শামীম হোসেনকে (৩৫) এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আউয়ালের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের জমিজমা নিয়ে মতবিরোধ ছিল। গতকাল সকাল ১০টায় ঝগড়ার একপর্যায়ে শামীম তাঁর বাবাকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন। পরিবারের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে এলাকাবাসী শামীমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ছেলে কামাল হোসেন মামলা করেছেন।