মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলায় মেঘনা নদীতে বালুমহালের টোকেন সংগ্রহ করা নিয়ে গতকাল শনিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে সাবু কালাম নামের একজন চোখে গুলিবিদ্ধ হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের সীমান্তবর্তী মেঘনা নদীতে নারায়ণগঞ্জের রিফাত এন্টারপ্রাইজ ও মুন্সিগঞ্জের বিজয় এন্টারপ্রাইজের লোকজনের মধ্যে বালুমহালের টোকেন সংগ্রহ নিয়ে সংঘর্ষ হয়। এ সময় রিফাত এন্টারপ্রাইজের লোকজন গুলি ছুড়লে বিজয় এন্টারপ্রাইজের সাবু কালামের (২৮) চোখে গুলি লাগে। এ সময় আরও চারজন আহত হন। সাবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। সাবু কালামের বাড়ি মুন্সিগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কোর্টগাঁও গ্রামে।
সদর থানার ওসি মো. ইউনুস খান প্রথম আলোকে বলেন, ‘নদীতে টোকেন কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি এখন শান্ত। তবে এ নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি।’