মেঘনায় ১০ ট্রলারে ডাকাতি, পাঁচ মাঝিকে অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার ১০টি ট্রলারে ডাকাতি করেছে একদল জলদস্যু। এ ছাড়া তারা একটি ট্রলারসহ পাঁচজন মাঝিকে অপহরণ করে নিয়ে গেছে। গত রোববার দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একদল জলদস্যু তজুমদ্দিনের চরমোজাম্মেল-সংলগ্ন মেঘনায় ১০টি জেলে নৌকায় অতর্কিত হামলা ও লুটপাট চালায়। একপর্যায়ে ডাকাতেরা মুক্তিপণের দাবিতে চারটি ট্রলারের পাঁচজন মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। তাঁরা হলেন সোহাগ (১৮), মো. সবুজ (৩৫), জসিমউদ্দিন (৪২), আব্বাসউদ্দিন (৪০) ও ফরহাদ (৪২)।