মেঘনায় ৩ নৌকায় জলদস্যুর হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে জলদস্যুরা মাছ ধরার তিনটি নৌকায় হামলা চালিয়ে আট জেলেকে আহত করে। দস্যুরা জেলেদের নৌকা ইঞ্জিন, জাল, সৌরবিদ্যুতের প্যানেল, টর্চলাইট, মুঠোফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে।
এ ঘটনায় তিনটি নৌকার মালিক ফারুক মাঝি, ইব্রাহীম মাঝি ও মতেলব মাঝি ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রে একটি অভিযোগ জমা দিয়েছেন। জেলেদের ধারণা, সামসুদ্দিন বাহিনীর সদস্যরা এ লুটপাট চালায়।
পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) বসির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা মেঘনায় অভিযান বাড়িয়েছি।’