মেঝে খুঁড়ে মিলল ২৩ দিনের শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার কাশিপুর গ্রামে গতকাল শুক্রবার ঘরের মেঝে খুঁড়ে রেদোয়ান নামে ২৩ দিনের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেদোয়ান একই উপজেলার উদয়পুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির নানি রোজিনা বেগমকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবারের সদস্যরা বলেন, এক সপ্তাহ আগে উদয়পুর গ্রামের রঞ্জু মিয়ার স্ত্রী রেখা খাতুন তাঁর ২৩ দিনের শিশু রেদোয়ানকে নিয়ে বাবার বাড়ি কাশিপুর গ্রামে বেড়াতে যান। গত বৃহস্পতিবার রাতে শিশুটিকে পাশে নিয়ে রেখা ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে পাশে শিশুকে না পেয়ে রেখা চিৎকার করতে থাকেন। এ সময় বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় শিশুটিকে খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত খুঁজতে থাকে। একপর্যায়ে সন্দেহ হলে ঘরের মেঝেতে রাখা ধান সরিয়ে গর্ত খুঁড়ে শিশুটির লাশ উদ্ধার করে তারা। এ ঘটনার শিশুটির নানি রোজিনা বেগমকে (৪৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, কেন শিশুটিকে এভাবে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছে, তা জানা যায়নি।