প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা হেফাজতে নির্যাতনের শিকার যুবদল নেতা সাইফুল ইসলাম ওরফে সুমনের মেডিকেল রিপোর্ট গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ও দায়রা জজ আদালতে জমা দিয়েছেন আদালতের নির্দেশে গঠিত চিকিৎসক দলের প্রধান সিভিল সার্জন মো. গোলাম ফারুক ভূঁইয়া। চিকিৎসক দলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সাইফুলের দুটি চোখ নষ্ট হয়ে গেছে। উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের যুবদলের সহসভাপতি সাইফুলকে গ্রেপ্তারের পর রাতভর থানা হেফাজতে সিরিঞ্জ দিয়ে খুঁচিয়ে দুটি চোখ নষ্ট করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় তাঁর বাবা মো. শামছুন নুর পাটওয়ারী ১২ আগস্ট জেলা ও দায়রা জজ আদালতে রামগঞ্জ থানার ওসি মো. লোকমান হোসেনসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। আদালতের নির্দেশে ছয় সদস্যের চিকিৎসক দল সাইফুলের নির্যাতনের বিষয়টি খতিয়ে দেখে।