প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নাহিদ আহমদ (২৮) নামের এক মেডিকেল শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে সিলেট নগরের তারাপুর চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নাহিদ সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সকাল ছয়টার দিকে রিকশা দিয়ে নাহিদ ছাত্রাবাস থেকে মেডিকেল কলেজে যাচ্ছিলেন। পথে চা-বাগান এলাকায় একদল ছিনতাইকারী তাঁর রিকশার গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। বাধা দিলে ছিনতাইকারীরা ছুরি দিয়ে নাহিদের হাতে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জালালাবাদ রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি করেন।