মেলান্দহে বিমানবাহিনীর কর্মচারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মেলান্দহ উপজেলায় আবদুল মালেক (৩৫) নামের বিমানবাহিনীর এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার লাশটি উদ্ধার করা হয়।
আবদুল মালেক ইসলামপুর উপজেলার পলবান্ধা ভাটিপাড়া গ্রামের সোনাজ উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সদর দপ্তরের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মালেক ছুটি নিয়ে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে বাড়ি যাচ্ছিলেন। গতকাল সকালে দুরমুঠ এলাকায় রেললাইনের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন সেখানে এসে লাশটি বাড়িতে নিয়ে যান। পুলিশ বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।