মেলান্দহে স্কুলছাত্রী খুন, যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূর্য বানু
সূর্য বানু

জামালপুরের মেলান্দহ উপজেলায় সূর্য বানু (১০) নামের চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিজ ঘরে খুন হয়েছে। গতকাল রোববার ভোর চারটার দিকে উপজেলার বালুআটা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আশরাফ আলী এক যুবককে আটক করেছে।
পরিবার ও গ্রামবাসীর ধারণা, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। সূর্য বানু উপজেলার বালুআটা গ্রামের কৃষক মো. কুদ্দুস আলীর মেয়ে। সে বালুআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, পাটশোলার একমাত্র ঘরকে বেড়া দিয়ে পৃথক দুটি কক্ষ করা হয়েছে। বিদ্যুৎ-সংযোগ নেই। ঘরের দক্ষিণ পাশের চকিতে সূর্য বানুর গলা কাটা নিথর দেহ পড়ে আছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে সূর্য বানু ঘুমিয়ে পড়ে। রাত তিনটার দিকে তাঁর বাবা কৃষিকাজ করার জন্য ঘর থেকে বেরিয়ে যান। পরে ভোর চারটার দিকে মেয়ের চিৎকার শুনে মা হনুফা আক্তার চৌকির কাছে গিয়ে মেয়ের গলা কাটা দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ওই গ্রাম থেকে পুলিশ আশরাফ আলী (২৫) সন্দেহভাজন হিসেবে আটক করে।
সূর্য বানুর বড় বোন কল্পনা বেগম বলেন, দীর্ঘদিন ধরে গ্রামের সোহেল মিয়া তাঁর বন্ধু আশরাফ আলীকে নিয়ে স্কুলে যাওয়া-আসার পথে সূর্য বানুকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি সূর্য বানু বাড়িতে জানায়। পরে তাঁর মা কয়েক মাস আগে গ্রামের মাতব্বর নজরুল ইসলামকে বিষয়টি জানান। সম্প্রতি মাতব্বর নজরুল ইসলাম ওই দুই যুবককে ডেকে নিয়ে সতর্ক করে দেন। পরে সোহেল তাঁদের পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেন।
মাতব্বর নজরুল ইসলাম বলেন, কয়েক মাস আগে তিনি দুই যুবককে ডেকে সতর্ক করে দেন। ফলে ওই যুবকেরাই হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকতে পারেন বলে তাঁর ধারণা।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হচ্ছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।