মেশিন জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কেওলার হাওর এলাকা থেকে দুটি শ্যালো মেশিন জব্দ করেছেন মৎস্য কর্মকর্তারা। গতকাল সোমবার বেলা ১১টায় লাঘাটা নদীতে পানি সেচে মাছ শিকার করার সময় এ ঘটনা ঘটে। গ্রামের কয়েকজন জানান, বোরো চাষের জন্য রুপশপুর এলাকায় লাঘাটা নদীতে কৃষকেরা ক্রস বাঁধ স্থাপন করেন। ক্রস বাঁধের নিম্নাঞ্চলে কেওলার হাওর এলাকা থেকে তারাপাশা এলাকা পর্যন্ত বিভিন্ন স্থানে ছোট ছোট বাঁধ দিয়ে শ্যালো মেশিনে পানি সেচে মাছ শিকারের খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন অভিযান চালান। এ সময় দুটি শ্যালো মেশিন জব্দ করা হয়। তবে শিকারিরা পালিয়ে গেছে।