রাজধানীতে মেসে দগ্ধ আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার নারিন্দায় মেসে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ আরেকজন মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে এ ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে দুজন মারা গেলেন। দগ্ধ আরেকজন একই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির নাম শহীদুল ইসলাম। হাসপাতাল সূত্র জানায়, তাঁর শরীরের ৮৫ ভাগ পুড়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন সাকিবের শরীরের ৩২ ভাগ পুড়ে গেছে।

এর আগে একই হাসপাতালে ভর্তির পর মারা যান মো. সুমন।

গত ৯ ডিসেম্বর গভীর রাতে নারিন্দায় একটি মেসের কক্ষে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে আগুন দেওয়া হয়। এতে রেস্তোরাঁ ব্যবসায়ী সুমন, তাঁর দুই কর্মচারী শহীদুল ও সাকিব দগ্ধ হন। এরপর তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আগুন লাগিয়ে হতাহত হওয়ার ঘটনায় ওয়ারী থানায় হত্যা মামলা হয়েছে। এতে সুমনের সাবেক কর্মচারী রাজীব ও সোহাগকে আসামি করা হয়েছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেহাদ হোসেন প্রথম আলোকে বলেছেন, প্রাথমিক তদন্তে রাজীব ও সোহাগের এই ঘটনায় জড়িত থাকার তথ্য-প্রমাণ মিলেছে।

আরও পড়ুন: