মেসে যুবকের রহস্যজনক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মগবাজারের আমবাগান এলাকার একটি মেসের বাসিন্দা আজহার মাসুমের (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
রাত সাড়ে নয়টার দিকে অচেতন অবস্থায় আজহারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতাল ক্যাম্পের পুলিশ ওই মেসের বাসিন্দা নজরুল ইসলামকে আটক করেছে। চিকিৎসকেরা বলেছেন, বিষক্রিয়ায় আজহারের মৃত্যু হয়েছে।
হাসপাতালে নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজহারের সঙ্গে তিনি একই মেসে থাকেন। তাঁর চটপটির দোকান আছে। রাত নয়টার দিকে আজহারকে অচেতন অবস্থায় তিনি হাসপাতালে নিয়ে যান। আজহার তাঁর দোকান থেকে চটপটি খেয়েছিলেন।
হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, কথাবার্তায় সন্দেহ হওয়ায় নজরুলকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।