মেহগনিগাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চকপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে আড়াই শতাধিক মেহগনিগাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুটি ভ্যানগাড়িসহ গাছগুলো জব্দ করে থানায় নিয়ে গেছে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও চকপাড়া গ্রামের বাসিন্দা আবুল হোসেনের সঙ্গে একই গ্রামের ইব্রাহীম, ঠান্ডু, ইস্রাইল, নজরুল, নুরুল ইসলামের ২০ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সকাল ১০টার দিকে ইব্রাহীম লোকজন নিয়ে এসে আবুল হোসেনের আড়াই শতাধিক মেহগনিগাছ কেটে নিয়ে যান।