মেহেদী খুনের ঘটনায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে যুবলীগ কর্মী মেহেদী হাসান ওরফে বাদল খুনের ঘটনায় পুলিশ আরমান হোসেন ওরফে ওয়াসা বাবুলকে গ্রেপ্তার দেখিয়েছে। হত্যাকাণ্ডের দিন স্থানীয় লোকজন আরমানকে ধরে পুলিশে দেয়। পরে পুলিশ ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গত বৃহস্পতিবার রাতে নিহত মেহেদীর স্ত্রী মোবাশ্বেরা বেগম ২২ জনের নাম উল্লেখ করে বায়েজিদ থানায় মামলা করেন। এজাহারে আরমানের নাম রয়েছে। গত মঙ্গলবার রাতে শেরশাহ কলোনি এলাকায় মেহেদীকে খুন করে সন্ত্রাসীরা।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বলেন, ‘আরমানকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।’