মেহেরপুরে জাল ভোট দেওয়ায় তিন কিশোরের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে জাল ভোট দেওয়ার দায়ে তিন কিশোরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী এ জরিমানা করেন।

জুবায়ের হোসেন চৌধুরী বলেন, আজ বেলা ১১টার দিকে পিরোজপুর দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার সময় পুলিশ তাদের তিনজনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত দুপুর ১২টার দিকে তিনজনকে এক হাজার ৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানা আদায় শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।