মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৯ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে সদর উপজেলা থেকে বিএনপির দুই কর্মী, মুজিবনগর উপজেলা থেকে জামায়াতের চার ও বিএনপির তিন কর্মীকে আটক করা হয়। গতরাতে জেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

মেহেরপুরে জেলা পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আটকের বিষয়টি আজ বুধবার সকালে প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃতদের কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।