মেহেরপুরে বিএনপির সাবেক সাংসদ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর-১ (সদর) আসনের বিএনপির সাবেক সাংসদ মাসুদ অরুণকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার ভোররাত পৌনে চারটার দিকে শহরের নিজ বাড়ি থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, নাশকতার দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার জারি হওয়ায় মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার পুলিশ জানায়, ২০১৩ সালে বিএনপি-জামায়াতের সহিংস আন্দোলনের ঘটনায় সদর থানায় কয়েকটি মামলা হয়। এর মধ্যে নাশকতার দুটি মামলার আসামি মাসুদ।
ওসি ইকবাল বাহার বলেন, গ্রেপ্তারের পর মাসুদকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।